শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

ভোট চাইতে গিয়ে উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন এম এ বাসার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৪ Time View

আহমেদ বেলাল খান, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় অবকাঠামো ও জনসেবার ঘাটতি দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাসার। তিনি বলেন, পাহাড়ের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে লংগদু উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করব এবং উপজেলা আধুনিক ও উন্নয়নবান্ধব এলাকায় রূপান্তরিত হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ট্রাক প্রতীকের সঙ্গে তিনি লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন। এ সময় স্থানীয় বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

নির্বাচনী প্রচারণার সময় এম এ বাসার বলেন, লংগদু-নানিয়ারচর সড়ক দ্রুত নির্মাণ ও বিদ্যমান সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হয় এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। এছাড়া দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স ও আধুনিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা খাতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কৃষিখাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পর্যটন, কর্মসংস্থান সৃষ্টি এবং যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।

দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category