বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ শিশুর কান্না যেন আর না শোনা যায়

আদর্শের পথে অবিচল এক সাদা মনের মানুষ: চুন্নু বেপারী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৫ Time View

শহিদুল আলম টুকু

স্টাফ রিপোর্টার

রাজনীতির পথ যখন অনেক সময় সুবিধা আর স্বার্থের হিসাবেই ভরে ওঠে, তখনও কিছু মানুষ নীরবে আদর্শের প্রদীপ জ্বালিয়ে রাখেন। ক্ষমতার মোহ নয়, পরিচয়ের লোভ নয়—শুধু ভালোবাসা আর বিশ্বাস থেকেই যাঁরা রাজনীতি করেন। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর গ্রামের তেমনই এক নিঃস্বার্থ নাম চুন্নু বেপারী।
নুরুজ্জামান বেপারীর ছেলে চুন্নু বেপারী পেশায় একজন ঠিকাদার। প্রাতিষ্ঠানিক শিক্ষার বড় কোনো সনদ না থাকলেও জীবন ও মানুষের কাছ থেকেই তিনি শিখেছেন মানবিকতার পাঠ। শান্ত স্বভাব, বিনয়ী আচরণ আর নম্র ভদ্রতায় তিনি এলাকায় সকলের কাছে সমানভাবে সম্মানিত। সর্বদা হাস্যোজ্জ্বল এই মানুষটির মন যেন একেবারেই সাদা—কোনো হিসাব নেই, নেই কোনো কৃত্রিমতা।
নিজের সীমিত আয়ের মধ্যেই তিনি চেষ্টা করেন সমাজের জন্য কিছু করতে। অসহায়ের পাশে দাঁড়ানো, এলাকার ছোটখাটো উন্নয়নমূলক কাজ কিংবা মানুষের দুঃসময়ে সহায়তা—সবখানেই তাঁর উপস্থিতি নীরব, কিন্তু দৃঢ়। প্রচারের আলো নয়, মানুষের মুখের দোয়াতেই তিনি তৃপ্ত।
ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করে বড় হয়েছেন চুন্নু বেপারী। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী শাসনামলেও তিনি নিজের বিশ্বাস থেকে একচুলও সরে যাননি। কোনো ভয় কিংবা প্রলোভন তাঁকে আদর্শচ্যুত করতে পারেনি। এই দৃঢ়তাই তাঁকে এলাকাবাসীর চোখে একজন সৎ, নির্ভীক ও আদর্শবান রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তাঁর প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং প্রিয় নেতা জনাব জাহানদার আলী মিয়ার পক্ষে মাঠে নেমেছেন। ঘরে ঘরে গিয়ে তিনি পৌঁছে দিচ্ছেন ধানেরশীষের বার্তা। তাঁর দৃঢ় বিশ্বাস, এই কেন্দ্র থেকেই ধানেরশীষ পাবে সর্বোচ্চ ভোট।
দেশবাংলা সংবাদ-এর প্রতিনিধির এক প্রশ্নের জবাবে আবেগভরে চুন্নু বেপারী বলেন,
“আমি কোনো কিছুর বিনিময়ে রাজনীতি করি না। দলকে ভালোবাসি, দলের আদর্শ বুকে ধারণ করি বলেই ধানেরশীষের পক্ষে কাজ করছি। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত দল ও এলাকার মানুষের জন্য কিছু করে যেতে পারি।”
চুন্নু বেপারীর মতো নিঃস্বার্থ কর্মীরাই রাজনীতিকে এখনো মানুষের কাছাকাছি রাখেন। সময় বদলায়, ক্ষমতার পালাবদল হয়—কিন্তু আদর্শের এই মানুষগুলোই থেকে যান এলাকার বিশ্বাস আর ভরসার ঠিকানা হয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category