শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

রমজানকে ঘিরে রাঙামাটিতে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ Time View

আহমদ বিলাল খান :

রাঙামাটি জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাঙামাটিতে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে খোলা ট্রাকের মাধ্যমে একযোগে এ কার্যক্রম শুরু হয়।

শহরের মিলন বিহার এলাকা, সওজ বিভাগের কারখানা প্রাঙ্গণ (ভেদভেদী), রাঙামাটি সরকারি কলেজ মাঠ, জিমনেশিয়াম মাঠ ও সদর হাসপাতাল সংলগ্ন নার্সিং হোস্টেল মাঠে প্রতিটি ট্রাকে প্রায় ৪০০ ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হয়েছে। প্রথম দিনে প্রায় ১ হাজার ২০০ পরিবার কার্ড ছাড়াই পণ্য কেনার সুযোগ পায়।

টিসিবির নির্ধারিত ৬০০ টাকার প্যাকেজে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি ডাল ও ৫০০ গ্রাম খেজুর। বাজারে একই পণ্যের দাম প্রায় ৭৫০-৮০০ টাকা, তাই এ কার্যক্রম স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী সমাধান হিসেবে কাজ করছে।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি পয়েন্টে প্রশাসনের প্রতিনিধি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যাতে সুশৃঙ্খলভাবে পণ্য বিতরণ নিশ্চিত করা যায়।

সরকারি এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, বাজারে দাম স্থিতিশীল রাখা ও চাহিদা-সরবরাহ ভারসাম্য বজায় রাখা লক্ষ্য করে। রমজানের সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কম দামে সরবরাহ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

শুক্রবার ও শনিবার বাদে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে টিসিবির বিক্রয় কার্যক্রম চলবে। ফ্যামিলি কার্ডধারীদের জন্য পৃথক বিক্রয় ব্যবস্থাও অব্যাহত থাকবে।
.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category