সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরে গীতাপাঠ প্রতিযোগিতা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সংযম ও আত্মশুদ্ধির আহ্বানে রাজৈরে মাহে রমজানকে বরণে আলোচনা ও বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ Time View

মেহেদী হাসান সোহেল :

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে রাজৈর পৌর এলাকায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি। আয়োজন করে আমরা রাজৈর পৌরবাসি সংগঠন।
আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাস আত্মসংযমের, ধৈর্যের এবং আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। রোজার মাধ্যমে মানুষ কেবল শারীরিক সংযমই নয়, বরং মন ও আত্মার পরিশুদ্ধির সাধনায় নিমগ্ন হয়। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা ধারণ করার আহ্বান জানান।
সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুনে রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। আয়োজনটি রাজৈরবাসীর মধ্যে উৎসাহ ও ধর্মীয় আবহ সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category