শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

মাতৃভাষার মর্যাদা রক্ষায় গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১০ Time View

রাঙ্গামাটি প্রতিনিধি :

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত বীরের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ সময় মাতৃভাষার মর্যাদা রক্ষা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

জেলা শাখার সাবেক আহ্বায়ক এম এ বাসার বলেন, ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ভিত্তি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ২৯৯ নং আসনের সাবেক সংসদ সদস্যা পদপ্রার্থী এম এ বাশার, চাই সু মারমা, মোহাম্মদ তারেক হোসাইন, মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ মামুনুর রশিদ, উথোয়াইচিং মারমা, সুইসাবাই মারমা, উখ্যাই মং মারমা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category