মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ Time View

আহমেদ বিলাল খান,রাঙামাটি জেলা প্রতিনিধি

নিম্নআয়ের মানুষের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম শুক্রবার ও শনিবার বাদে পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে ট্রাক সেল পরিচালিত হচ্ছে। প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ রাখা হয়েছে। টিসিবির নির্ধারিত প্যাকেজ অনুযায়ী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারেন।

সয়াবিন তেল (প্রতি লিটার) ১১৫ টাকা, চিনি (প্রতি কেজি) ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা,
ছোলা ৬০ টাকা, আধা কেজি খেজুর ৮০ টাকা ও বাজারের ব্যাগ ১০ টাকা। সব মিলিয়ে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে পুরো প্যাকেজটি, যা বাজার থেকে কিনতে গেলে প্রায় ৯৫০ টাকা ব্যয় হতো। অর্থাৎ একজন ক্রেতা প্রায় ৩৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাস্টার কলোনি এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাকে থাকা পণ্য প্রায় শেষ পর্যায়ে। লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করে শৃঙ্খলাভাবে পণ্য নিচ্ছেন ক্রেতারা। প্রতিটি পয়েন্টে প্রশাসনের প্রতিনিধি সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।

মাস্টার কলোনিতে টিসিবির ট্রাক সেলের পরিবেশক জহিরুল ইসলাম বলেন, পণ্যের তুলনায় ক্রেতার উপস্থিতি সব সময়ই বেশি থাকে। চাহিদা বেশি হওয়ায় যাতে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, সে জন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, গত বছরের অভিজ্ঞতা থেকে এবার জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ১০ টাকা মূল্যের ব্যাগে পণ্য আগেই প্যাকেটজাত করে আনা হচ্ছে। ক্রেতারা লাইনে দাঁড়ালে সিরিয়াল অনুযায়ী প্রত্যেককে টোকেন দেওয়া হয়। পরে টোকেন জমা দিয়ে মূল্য পরিশোধ করলে আমরা সরাসরি পণ্য বুঝিয়ে দিই। এতে সময় সাশ্রয় হচ্ছে এবং সুশৃঙ্খল পরিবেশে বিক্রি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। কোনো ধরনের হট্টগোল ছাড়াই স্বাভাবিকভাবে পণ্য বিতরণ করা যাচ্ছে।

মোঃ রফিকুল ইসলাম বলেন, আমাদের আয় কম। বাজারে গেলে সব জিনিসের দাম অনেক বেশি। এখানে ৬০০ টাকায় তেল, ডাল, চিনি, ছোলা আর খেজুর একসাথে পাইছি। বাজারে কিনতে গেলে আরো অনেক টাকা লাগত। টিসিবির জন্য আমরা কিছু টাকা বাঁচাতে পারতেছি, এটা আমাদের জন্য বড় উপকার।

গৃহিণী আয়শা আক্তার বলেন, আমরা লাইনে দাঁড়িয়ে সহজেই টোকেন পাইছি। কোনো ঝামেলা হয়নি, ঠেলাঠেলিও নাই। কম দামে দরকারি জিনিস পাইয়া খুব ভালো লাগছে।

এছাড়া ফ্যামিলি কার্ডধারীদের জন্য ওয়ার্ডভিত্তিক নির্ধারিত স্পটেও বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category