শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View

মেহেদী হাসান সোহেল

রাজৈর বাজারে হঠাৎ করেই নামে প্রশাসনের কড়া নজরদারি। অভিযানের খবর টের পেয়ে কয়েকজন দোকানি দোকান ফেলে সরে পড়লেও শেষ পর্যন্ত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ভোক্তা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে মাদারীপুর–২ (সদর–রাজৈর) আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বাজারের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তাঁর উপস্থিতি অভিযানে বাড়তি গুরুত্ব যোগ করে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক মহসিন ফকিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রুবেল মিয়া এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুজ্জামান মোল্লা।
প্রশাসনের ভাষ্য একটাই—বাজারে অনিয়ম করলে ছাড় নেই। ভোক্তার অধিকার রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা হবে।
অভিযানে সাধারণ ক্রেতাদের মাঝেও স্বস্তির সুর শোনা গেছে। অনেকেই মনে করছেন, নিয়মিত নজরদারি থাকলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ম কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category