মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২০ Time View

আহমদ বিলাল খান,রাঙামাটি জেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। উন্নয়ন বা সুযোগ-সুবিধা বণ্টনে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না বলেও কঠোর বার্তা দেন তিনি।

রবিবার (০১ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাউকে বাদ দিয়ে নয়, সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়েই এগোতে চায়।

মন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। আমি আপনাদের সহযাত্রী হতে চাই। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

তিনি আশ্বস্ত করে বলেন, পার্বত্য চট্টগ্রামের ন্যায্য দাবি ও উন্নয়ন প্রস্তাব সরাসরি সরকার প্রধানের কাছে উপস্থাপন করবেন। এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, উন্নয়নে বৈষম্য সৃষ্টি হলে সম্প্রীতি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের প্রতি তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে জনগণের আস্থা অটুট রাখার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন নাজমা আশরাফী। এ সময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রমে সমন্বয়, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category