শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

৪৪ হাজার সার বিক্রেতা ক্ষতির মুখে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪০৮ Time View

বাতেনুজ্জামান জুয়েল,

নতুন সার ডিলার নিয়োগ ও সরবরাহ সংক্রান্ত নীতিমালা–২০২৫ পুনর্বিবেচনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সারাদেশের খুচরা সার বিক্রেতারা। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) এর উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।
খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজল কর্মকার জানান, নতুন নীতিমালা কার্যকর হলে দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা চরম ক্ষতির মুখে পড়বেন।
সভাপতি রসরাজ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতারা কৃষকদের কাছে সার সরবরাহ করে আসছেন এবং কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু নতুন নীতিমালা বাস্তবায়ন করা হলে বহু অভিজ্ঞ বিক্রেতা ব্যবসা থেকে ছিটকে পড়বেন। এতে করে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে এবং কৃষকরাও সঠিক সময়ে সার প্রাপ্তিতে সমস্যায় পড়তে পারেন।
সাধারণ সম্পাদক কাজল কর্মকার বলেন, দেশের হাজারো সার বিক্রেতা ব্যাংক ঋণ ও ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করছেন। নতুন নীতিমালা হঠাৎ করে কার্যকর হলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং বহু পরিবার সংকটে পড়বে। তাই সারাদেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতার স্বার্থ বিবেচনায় নিয়ে নীতিমালাটি পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নতুন নীতিমালা অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে বর্তমান সার বিক্রেতাদের নতুনভাবে আবেদন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে না পারলে তারা আগের মতো সার ক্রয় ও বিক্রয় করতে পারবেন না। এতে করে দেশের হাজারো বিক্রেতার জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় খুচরা সার বিক্রেতাদের স্বার্থ রক্ষায় সার ডিলার নিয়োগ ও সরবরাহ সংক্রান্ত নীতিমালা–২০২৫ পুনর্বিবেচনা করে পূর্বের ন্যায় ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category