মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

রেইনবো ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫২ Time View

মোহাম্মদ উল্লাহ, স্টাফ রিপোর্টার, নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলায় রেইনবো ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ জন দুস্থ রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইনবো যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার সভাপতি সোহরাব হোসেন সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রেইনবো ফাউন্ডেশনের সিইও ও মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি ড. খন্দকার নাজমুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. জাফর উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আজমত হোসেন, অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, ছোলা, চিনি, দুধ পাউডার, সয়াবিন তেল, মুড়ি ও চিড়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category