শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, দগ্ধ ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২৮ Time View

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলায় নির্জন স্থানে বসে হাতবোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বোমা তৈরির কাজে নিয়োজিত চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।
রোববার বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের লটপাড় এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পূর্ব গাছবাড়িয়া এলাকার এসকেন্দার শরীফের ছেলে চাহিদুল শরীফ (৩০), একই এলাকার হানিফা মাল্লিকের ছেলে সালাউদ্দিন মল্লিক (২৫), এবং খোকন হাওলাদারের ছেলে রাজন হাওলাদার (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্জন স্থানে বসে কয়েকজন ব্যক্তি হাতবোমা তৈরির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে চারজনই গুরুতর আহত হন।
প্রাথমিকভাবে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category