
মাহামুদুল হাসান রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজৈর থানার মোড়স্থ ফোরামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি ও দৈনিক জনকণ্ঠের রাজৈর প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইন সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন দেশবাংলা সংবাদের প্রকাশক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সুজন হোসেন রিফাত। অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসন ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, বিএনপির রাজৈর উপজেলা সভাপতি ওহাব আলী মিয়া, বিআরডিবি চেয়ারম্যান আবুল হোসেন খান, পৌরসভা জামায়াতের আমীর শেখ মোশাররফ হোসেন, বিএনপি নেতা মিজবাহ উল হক বাবু হাওলাদার, বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মহাসিন ফকির, সাবেক পৌর আহ্বায়ক জাকির শেখ, জাসাস সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা ইলিয়াস সরদার, রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন হাওলাদার, সাপ্তাহিক সুর্বাতার সম্পাদক মোস্তাফিজুর রহমান নাদিম, ই-প্রেসক্লাব রাজৈরের প্রতিষ্ঠাতা নাজমুল কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফাইজুর রহমান মামুন, যুবদল নেতা সাদ্দাম ফকিরসহ অন্যান্য বিশিষ্টজনরা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরিফুজ্জামান টিপু ও রকিবুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী শেখ ও আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির, আইন বিষয়ক সম্পাদক এস এম মেহেদী হাসান সনেট, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হাওলাদার, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, ইনকিলাব প্রতিনিধি সোবায়েল খন্দকার, আল আমিন, রিয়াদ প্রমুখ।
ইফতার শেষে দেশের কল্যাণ ও সাংবাদিক সমাজের উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply