শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

ঢাকাস্থ সেনবাগ ৫নং অর্জুনতলা ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৩০ Time View

মোহাম্মদ উল্লাহ
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ব্যবসায়ী ও প্রবাসীদের সংগঠন ঢাকাস্থ সেনবাগ ৫নং অর্জুনতলা ইউনিয়ন কল্যাণ সমিতি কর্তৃক এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর নবাবপুরে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ সেনবাগ ৫নং অর্জুনতলা ইউনিয়ন কল্যাণ সমিতির আহ্বায়ক লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব মো. আবদুল জব্বার মাহাদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের চেয়ারম্যান ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইমন গ্রুপের চেয়ারম্যান ও সেনবাগ কলেজের সাবেক ভিপি মো. জসিম উদ্দিন, তালিনেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্তর আলী মানিক, এন.টি. এন্টারপ্রাইজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া, সেগুনবাগিচার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী এ.কে.এম. মোজাম্মেল হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আবু সুফিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ কামালসহ আরও অনেকে।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। একইসঙ্গে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ঢাকাস্থ ৫নং অর্জুনতলা ইউনিয়নের সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে সমিতির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং সমিতির উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category