মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

সেমাইয়ে কৃত্রিম ঘ্রাণের কারসাজি, পুঠিয়ায় মোবাইল কোর্টের জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৩ Time View

মোঃ রাজু
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া বাজারে একটি সেমাই ও গুড় তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) পরিচালিত এই অভিযানে কারখানাটিতে মানহীন পণ্য উৎপাদন এবং সেমাইয়ের মধ্যে ঘি স্প্রে করে কৃত্রিমভাবে ঘ্রাণ (স্মেল) তৈরি করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। তিনি জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।
পবিত্র রমজান মাসে ভেজাল ও মানহীন খাদ্য উৎপাদন বন্ধে প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category