বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

রাজৈর মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল—সাংবাদিকদের মিলনমেলায় প্রশংসিত সভাপতির নেতৃত্ব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯৫ Time View

মেহেদী হাসান সোহেল,

মাহে রমজান উপলক্ষে মাদারীপুরের রাজৈরে সাংবাদিকদের সংগঠন রাজৈর মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম। তাঁর নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রম ও সাংবাদিকদের ঐক্যকে অতিথিরা অত্যন্ত ইতিবাচকভাবে উল্লেখ করেন। বক্তারা বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সংগঠকসুলভ দক্ষতার কারণে রাজৈর মডেল প্রেসক্লাব ইতোমধ্যে সাংবাদিকদের একটি সম্মানজনক ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দৈনিক দেশবাংলা সংবাদের প্রকাশক সাংবাদিক মেহেদী হাসান সোহেলের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিল আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন দৈনিক দেশবাংলা সংবাদের প্রকাশক মেহেদী হাসান সোহেল, খোন্দকার রুহুল আমিন মুকুল, অনাদি কুমার মন্ডল, এস এম জাকির হোসেন ডাবলু, শহিদুল আলম টুকু, মহিউদ্দিন চৌধুরী হিরা, প্রশান্ত কুণ্ডু, সুজন হোসেন রিফাত, শাওন করিম ও সবুজ বালা।
সামগ্রিকভাবে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন রাজৈরের সাংবাদিক সমাজের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category