শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের আর মাত্র ৬ দিন: যেসব দল ও তারকাকে ঘিরে তুঙ্গে উত্তেজনা মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, চালকসহ আহত দুইজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২২ Time View

আব্দুল আজিজ ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, রংপুর

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বহনকারী গাড়ি মঙ্গলবার (১৭ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত হয়।
ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা সংসদ সদস্যসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত গাড়ির চালক আবুল কালাম আজাদ (৪০) ও সহযাত্রী ইকরাম হোসেন (২৫)-কে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংসদ সদস্য বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় নিজ বাসভবনে রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি কুড়িগ্রাম দিক থেকে আসছিল এবং অতিরিক্ত গতিতে ও অসতর্কভাবে চলাচল করছিল। অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা দেয়।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ বলেন, সড়কে ট্রাফিক শৃঙ্খলার অভাব এবং অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি কোনো পরিকল্পিত ঘটনা নয় এবং সবাইকে গুজব না ছড়ানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category