সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরে গীতাপাঠ প্রতিযোগিতা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়ার উদারনৈতিক গণতন্ত্র।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৪১ Time View

বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়ার উদারনৈতিক গণতন্ত্র। 

ড. খন্দকার নাজমুল হক

প্রাবন্ধিক ও উন্নয়ন বিশেষজ্ঞ

তথ্য সংগ্রহ মোহাম্মদ উল্লাহ,ষ্টাফ রিপোর্টার।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো স্বৈরাচারের প্রভাবমুক্ত নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। হ্যাঁ ভোটের বিজয় অর্জন করেছ্র, সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ ২০২৫ বাস্তবায়ন করার সুযোগ তৈরি হয়েছে। বিএনপি জোট ২১২ আসন এবং জামায়াতে ইসলামী জোট ৭৭ আসন পেয়েছে। বাংলাদেশের ইতিহাসে শক্তিশালী বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইলেকশান ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শক্তিশালী বিরোধী দলের মোকাবিলা করে সরকারকে টিকিয়ে রাখতে হবে। বিএনপি দলের ভিতরের বামদের খপ্পরে পড়ে জিও পলিটিক্সের কারণে ভারতঘেঁষা হচ্ছে, এটা একটি ভূল সিদ্ধান্ত। জনশ্রুতি আছে যে, ভারত এদেশের সরকার টিকিয়ে রাখে কিংবা পরিবর্তন করে। ইলেকশান ইঞ্জিনিয়ারিং করে ভারতের তাবেদার লেন্দুপ দর্জিরা ক্ষমতা দখল করে। শেখ হাসিনা ভারতের তাবেদার লেন্দুপ দর্জি ছিলো। ভারতের আধিপত্যবাদ বিরোধী নাগরিকরা ৩৬ জুলাই তাবেদার সরকারের পতন ঘটিয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া উদারনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের আগেই প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপি, হেফাজতে ইসলামের অফিসে যেয়ে রাজনীতিতে উদারতা এবং প্রতিহিংসার রাজনীতি পরিহারের আভাস দিয়েছেন।

বুঝতে হবে জনগণ রাস্তায় নামলে কারও ক্ষমতা নেই সরকার টিকিয়ে রাখার। ৪.৫কোটি নতুন প্রজন্মের ভোটার দুনীতি ও চাঁদাবাজির বিপক্ষে অবস্থান নিয়েছে। তারেক জিয়ার উচিত বিএনপি জামায়াতের রাজনৈতিক শক্তি কাজে লাগানো। দুনীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করা। হ্যাঁ ভোটের দাবী মোতাবেক রাস্ট্রের সংস্কার না করে জনগণকে নিজেদের বিপক্ষে দাঁড় করানো কতটা যৌক্তিক হবে ভেবে দেখা উচিত। বিগত ৫০ বছর সরকার রাজনৈতিক দলসমূহের মধ্যে যে সীমাহীন অসহিষ্ণুতা দেখেছি, ভবিষ্যতেও যেন আর কাউকে অসহিষ্ণুতা দেখতে না হয়, তার প্রক্রিয়া সৃষ্টি করুন।

বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে সরকার ও বিরোধী দলের মধ্যে একটি সুন্দর সম্পর্ক থাকুক, গণতান্ত্রিক চর্চা থাকুক- এদেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল। কিন্তু শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি জনমানুষের এই চাওয়াকে অপূর্ণ রেখেছিল। গতকাল সংসদের শক্তিশালী বিরোধী দল জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উদারতার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করে দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটালেন। বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতির এই সূচনালগ্নে জামায়াতে ইসলামী এবং বিএনপি এক ধাপ এগিয়ে থাকলো। জামায়াত তার রাজনীতিতে উদারতার পরিচিয় দেয়, ইফতার মাহফিলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়ার মাধ্যমে। জামায়াতের আহবানে সাড়া দিয়ে এবং ইফতার মাহফিলে যোগ দিয়ে তৃণমূল পর্যন্ত নেতৃত্বকে একটি ইতিবাচক মেসেজ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলের ইফতার মাহফিলে যোগদানের মাধ্যমে জেলা ও ইউনিয়ন পর্যায়ে দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ বাড়বে এবং সুসম্পক বৃদ্ধি পাবে। রাজনৈতিক সংঘাত ও সংঘর্ষ কমে যাবে, সুষ্ঠু ধারার রাজনীতি করে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস সৃষ্টি করবেন, একে অপরকে হেয় করার মানসিকতাও পরিহার করবেন।
ইফতার মাহফিলটি সমৃদ্ধ হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের গঠনমূলক ও উদারতামুলক বক্তব্য রাখার মাধ্যমে। জামায়াতের ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়া আসতেন, কোন বক্তব্য রাখেন নাই, তিনি কেবল মুনাজাতে শরীক হতেন। তারেক রহমান বক্তব্য দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তার বক্তব্য মার্জিত ছিল, খুব বেশি পলিটিকাল ছিল না। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী ও সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের লিডারদের সামনে চমৎকার বক্তব্য দিয়েছেন। একদিকে তিনি সরকারকে জানিয়ে দিলেন জামায়াতে ইসলামী ভালো কাজে সমর্থন ও সহযোগিতা করবে, আবার দেশ ও জাতি বিরোধী আধিপত্যবাদী কাজ হলে প্রথমে দৃষ্টি আকর্ষণ করবেন, সরকার না মানলে সংসদ ও রাজপথে বিরোধী ভূমিকা রাখবেন বলেই বার্তা দিয়েছেন। তিনি সংসদকে অর্থবহ করার কথা বলেছেন। সংসদে চরিত্রহনন বন্ধ এবং জনগণের টাকার অপচয় না করার কথা বলেছেন।

জামায়াতের আমিরের বক্তব্যে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী সংঘটিত গণহত্যা, সেদিন ১৭৬ জন শহীদের কথা উল্লেখ করেছেন। সে সময়ে বেগম জিয়ার ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। জামায়াত আমীর আরেকটি প্রশংসনীয় কাজ করেছেন, আল্লামা মামুনুল হককে মুনাজাত পরিচালনার সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবার সামনে আল্লামা মামুনুল হকের যেভাবে প্রশংসা করেছেন, তার কুরবানির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, তাও তার জাতীয় নেতাসুলভ দৃষ্টিভঙ্গির বহি:প্রকাশ। ইফতার মাহফিলে বিএনপি জামায়াতের রাজনৈতিক অর্জন অনেক হয়েছে। এই অর্জন শুধু জামায়াত বা বিএনপির নয়, বাংলাদেশে ইতিবাচক রাজনীতি শুভসূচনা। দেশব্যাপী হানাহানির রাজনীতি বন্ধ হোক, সব দল মিলে গঠনমূলক রাজনীতির চর্চা করে দেশকে এগিয়ে নিয়ে যাক। সেজন্য জুলাই বিপ্লবের চেতনা ধারক ও বাহক জামায়াতে ইসলামী ও বিএনপিকে একযোগে কাজ করতে হবে।

“বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র” জামায়াতে ইসলামির ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপস্থিতি রাজনীতিতে গুনগত পরিবতনের শুভ সুচনা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সরকারী দলের প্রধানমন্ত্রী ও বিরোধী দলের লিডার এক টেবিলে বসে ইফতার করার নজির নেই। এমন উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সম্পর্ক, যোগাযোগ এবং রাজনৈতিক সমঝোতার ইঙ্গিতও দেয়। ইফতার মাহফিলে এ বার্তাটা স্পষ্ট হলো— বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সংলাপ ও সমন্বয়ের জায়গা তৈরি হচ্ছে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে বিরোধ আর বিভাজনের বাইরে গিয়ে বৃহত্তর স্বার্থে দেশের মানুষকে নিয়ে ভাবতে হবে। দেশের স্বার্থে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা আর দায়িত্বশীল আচরণ দিয়ে একে অপরের পাশে
দাঁড়াতে হবে। আধিপত্যবাদী শক্তি হিসেবে ফ্যাসিবাদের দোষরদের তাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category