
মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর
স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুরে রিপোর্টার্স ইউনিটির মাসিক সাধারণ সভা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা বাজার সংলগ্ন ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পবিত্র ঈদ উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়। এছাড়াও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।
উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মমিনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মান্নান-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ করতোয়া, কুড়িগ্রাম প্রতিনিধি হোসেন, উপজেলা প্রেসক্লাব উলিপুরের সদস্য ও ইউনিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আলী, আইওয়ান টিভির উলিপুর প্রতিনিধি, ইউনিটির যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি মো. রুহুল আমিন (রুক), সদস্য সাইনুল ইসলাম লিটন, মো. ফজলুল হক রাজু, প্রতীক কুমারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং ইউনিটির কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply