শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

রাজশাহীর পুঠিয়ায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২২১ Time View

 

মোঃ রাজু, জেলা প্রতিনিধি:(রাজশাহী)

রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ পরিচালিত এই অভিযানে “সততা ট্রেডার্স” নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২,৫০০ লিটারের বেশি পেট্রোল মজুত অবস্থায় পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করছে বলে প্রমাণিত হয়।
পরে জব্দকৃত পেট্রোল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় ক্রেতাদের কাছে তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়। একইসঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category