বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

মেহেদীপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রিমিয়ার ক্রিকেট লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৫২ Time View

 

মোহাম্মদ উল্লাহ স্টাফ রিপোর্টার নোয়াখালী

প্রিমিয়ার ক্রিকেট লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন
মেহেদীপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধন এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর কৃতি সন্তান, নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক এবং সৎ ও নির্ভীক দেশপ্রেমিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল (ডিআইজি, হাইওয়ে পুলিশ)। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার একটি কার্যকর মাধ্যম এবং এ ধরনের উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানি কর্মকর্তা সাদিক আরিফ, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন এবং ক্রোশমুন্সি পুলিশ ইনচার্জ আব্দুল মোতালেব। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে লীগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, পুরো টুর্নামেন্টজুড়ে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক খেলা উপহার দেওয়ার লক্ষ্যে তারা বদ্ধপরিকর।
এই আয়োজন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি ও তরুণদের মধ্যে ক্রীড়াচেতনা জাগ্রত করার একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে ইতোমধ্যেই সবার নজর কেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category