বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

সেনবাগে সবুজ বাংলা মেধাবৃত্তি-২০২৫ কৃতি সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৯৩ Time View

মোহাম্মদ উল্লাহ স্টাফ রিপোর্টার,নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলায় “সবুজ বাংলা মেধাবৃত্তি-২০২৫” উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬) সকাল ১১টায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হল অডিটোরিয়ামে দক্ষিণ মানিকপুর সবুজ বাংলা সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ বাংলা মেধাবৃত্তির আহ্বায়ক আবু সুফিয়ান পলাশ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আবু নাছের ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকন গ্রুপের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন (ভিপি জসিম)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ মনির হোসাইন, ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিএসসি, ভ্যালিনিক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্তর আলী মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল মোত্তালেব দুলাল, সমাজসেবক আবু ইউসুফ মজুমদার, ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, হারুনুর রশিদ, মামুনুর রশিদ পাটোয়ারী, হাফেজ রুহুল আমিন ও মাওলানা আব্দুল মাজেদসহ অনেকে।
উল্লেখ্য, সেনবাগ উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬৫০ জন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫১ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয় এবং তাদের মধ্যে ৯ জনকে ট্যালেন্টপুলে বিশেষ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, মেধার স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের অনুপ্রেরণা জোগায় এবং এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
শেষে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ প্রদান করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category