শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

গোদাগাড়ীতে বিগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন, প্রধান অতিথি ফাইজুর রহমান ফাহিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮৫ Time View

মোঃ রাজু, জেলা প্রতিনিধি: (রাজশাহী)

“ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১ নং গোদাগাড়ী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) চম্পক নগর হাই স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাসির উদ্দীন, সভাপতি, জামায়াতে ইসলামী যুব বিভাগ, ৭নং ওয়ার্ড, ১নং গোদাগাড়ী ইউনিয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোস্তাক আহমেদ, ডা. মো. জাহাঙ্গীর এবং সহকারী শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ফাইজুর রহমান ফাহিম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে স্থানীয় একাধিক দল অংশ নিচ্ছে এবং খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উদ্বোধন শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category