শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

দ্বিতীয় বিয়ের জেরে অশান্তি, গাছের ডালে ঝুলে প্রাণ দিলেন মাইক্রোচালক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪৭ Time View

সুজন হোসেন রিফাত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাইক্রোচালক আরিফ শেখ (৩০) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে নিজ বাড়ির উঠানের একটি গাছের মগডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়ী গ্রামের মৃত সাহেব আলী শেখের বড় ছেলে আরিফ শেখ দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানের একটি গাছের মগডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা হতবাক হয়ে পড়েন।
পরে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিচে নামান।
নিহতের ছেলে আরাফাত শেখ জানায়, তার বাবা প্রথমে লাকি বেগমকে বিয়ে করেন। পরবর্তীতে কনা বেগম নামে আরেকজনকে বিয়ে করলে সংসারে অশান্তি শুরু হয়। এতে তার মা সংসার ছেড়ে চলে যান। এরপর তাকে নিয়ে বাবা ও সৎমায়ের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এসব পারিবারিক বিরোধের জেরেই তার বাবার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category