বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

রাজৈরে পৃথক ঘটনায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২০৫ Time View

সোহেল শিকদার, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলায় পৃথক দুই ঘটনায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামে নিজ ঘর থেকে রুমি বেগম (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী।
অন্যদিকে একই উপজেলার খালিয়া গ্রামে বাড়ির উঠানের একটি গাছ থেকে মাইক্রোবাস চালক আরিফ শেখ (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত আরিফ শেখ খালিয়া গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে। অপরদিকে রুমি বেগম গাংকান্দি শাখারপাড় গ্রামের বাসিন্দা এবং গোবিন্দপুর গ্রামের সোনামিয়া মাতুব্বরের মেয়ে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category