শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

নাগেশ্বরীর মানুষের আস্থার প্রতীক শফিউল আলম শফি, নির্বাচনে জয়ের জোরালো সম্ভাবনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২১১ Time View

মোঃ আব্দুল আজিজ ইসলাম সাগর
স্টাফ রিপোর্টার, রংপুর বিভাগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে বিএনপি নেতা আলহাজ্ব শফিউল আলম শফিকে নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।
দলীয় নেতাকর্মীদের অভিমত, আসন্ন নির্বাচনে তাকে দলীয় প্রার্থী করা হলে বিপুল ভোটে বিজয় অর্জন করা সম্ভব। তাদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম, অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি এখন নাগেশ্বরীর মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত।
জানা যায়, আলহাজ্ব শফিউল আলম শফি প্রায় পাঁচ দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৮ সালে প্রথমবার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে ২০০৩ সালে পুনরায় নির্বাচিত হয়ে টানা ১৩ বছর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তার সময়কালে উন্নয়ন ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। ২০০৫ সালে শতভাগ স্যানিটেশন বাস্তবায়নে ভিতরবন্দ ইউনিয়ন কুড়িগ্রাম জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি লাভ করেন। এ অর্জনের ধারাবাহিকতায় তিনি চীন ও ভারতসহ বিভিন্ন দেশে স্থানীয় সরকার ব্যবস্থার ওপর বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে এবং ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দীর্ঘ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিগত সময়ে তিনি নানা নির্যাতনের মুখোমুখি হয়েছেন। তবুও তিনি কখনো দল ও জনগণের পাশ থেকে সরে দাঁড়াননি; বরং আরও দৃঢ়ভাবে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে গেছেন।
আসন্ন নির্বাচনে বিজয়ী হলে নাগেশ্বরী উপজেলার সার্বিক উন্নয়নে তিনি বেশ কিছু যুগোপযোগী পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। এর মধ্যে রয়েছে নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসার, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বন্যাকালে মানুষ ও গবাদিপশুর সুরক্ষায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ।
এছাড়া মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সবকিছু মিলিয়ে জনসম্পৃক্ততা, উন্নয়নমুখী চিন্তা-ভাবনা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আলহাজ্ব শফিউল আলম শফি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে একজন শক্তিশালী, জনপ্রিয় ও বিজয়ের সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category