শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

রাঙামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান শক্তি —পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৭ Time View

 

আহমদ বিলাল খান :

‘জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান শক্তি’ এমন মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি বলেন, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সোমবার (৩০ মার্চ ২০২৬) সকালে রাঙামাটি পুলিশ লাইন্স মাঠে আয়োজিত জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশ সুপার প্যারেডের অভিবাদন গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট পরিদর্শন করেন। দক্ষতা ও শৃঙ্খলার ভিত্তিতে সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারেডের মতো আয়োজন সদস্যদের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম-এর নেতৃত্বে রাঙামাটি জেলা পুলিশের ৯টি কন্টিনজেন্ট প্যারেডে অংশ নেয়। তারা পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে সুশৃঙ্খলভাবে প্যারেড মাঠ ত্যাগ করে।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং কীট প্যারেড পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category