সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরে গীতাপাঠ প্রতিযোগিতা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বঞ্চনার শেষ কোথায়? উত্তাল ধরলা পাড়—বাংটুর ঘাটে সেতুর দাবিতে জনতার বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

মোঃ আব্দুল আজিজ ইসলাম সাগর
স্টাফ রিপোর্টার, রংপুর

কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া ধরলা নদীর শাখা নদীর ওপর অবস্থিত বাংটুর ঘাট—একটি নাম, একটি পথ, একটি সংগ্রামের প্রতীক। এই একটি ঘাটকে কেন্দ্র করেই প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। অথচ স্বাধীনতার এত বছর পরেও এখানে নির্মিত হয়নি একটি স্থায়ী সেতু। উন্নয়নের যুগে দাঁড়িয়ে আজও নৌকাই একমাত্র ভরসা—যা এলাকাবাসীর জন্য লজ্জা, কষ্ট আর অবহেলার এক জীবন্ত চিত্র।
প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষকের পণ্য—সবকিছুই ঝুঁকি নিয়ে পার হতে হয় এই ঘাট দিয়ে। বর্ষা মৌসুম এলে দুর্ভোগ যেন কয়েকগুণ বেড়ে যায়। অনেক সময় জরুরি রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে জীবন হারানোর ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।
এই দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে ধরলা পাড়ের মানুষ। সম্প্রতি বাংটুর ঘাট এলাকায় অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন। হাজারো মানুষের ঢল নামে সেখানে। হলোখানা ইউনিয়নসহ পাশের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ এসে যোগ দেন এই কর্মসূচিতে। সবার হাতে একটাই বার্তা—
“দাবী মোদের একটাই, বাংটুর ঘাটে সেতু চাই”
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ক্ষোভ ঝেড়ে বলেন,
“আমরা শুধু আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত। ভোটের আগে প্রতিশ্রুতি, আর পরে নীরবতা—এই চক্র আর মানি না। ডিজিটাল বাংলাদেশে থেকেও আমরা কেন আজও আদিম পদ্ধতিতে নদী পার হবো? একটি সেতু আমাদের স্বপ্ন নয়, এটি আমাদের মৌলিক অধিকার।”
স্থানীয় জনপ্রতিনিধিরাও এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন,
“এই সেতু শুধু হলোখানা ইউনিয়নের জন্য নয়, এটি নির্মিত হলে ফুলবাড়ী উপজেলার অন্তত ছয়টি ইউনিয়নের মানুষ সরাসরি উপকৃত হবে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা—সব ক্ষেত্রে আসবে নতুন গতি। তাই এই সেতু এখন সময়ের দাবি, জনগণের দাবি।”
এলাকাবাসীর একটাই প্রশ্ন—আর কত অপেক্ষা? আর কত প্রতিশ্রুতি? উন্নয়নের এই যুগে দাঁড়িয় একটি সেতুর জন্য কেন এত দীর্ঘ সংগ্রাম?
ধরলা পাড়ের মানুষের কণ্ঠ আজ একটাই—
বিলম্ব নয়, অজুহাত নয়—এবার চাই বাস্তবায়ন।
বাংটুর ঘাটে সেতু নির্মাণ করে প্রমাণ করতে হবে—জনগণের কণ্ঠই শক্তি, জনগণের দাবিই সত্য।
দাবী মোদের একটাই—
বাংটুর ঘাটের সেতু চাই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category