শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

রাজৈরে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, বাড়ছে মাদকের ভয়াল ছোবল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০১ Time View

বাতেনুজ্জামান জুয়েল

মাদারীপুরের রাজৈর উপজেলায় আবারও মাদকের ভয়াল থাবা। ৬০ পিস ইয়াবাসহ আকাশ মাতুব্বর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার আমগ্রাম উত্তর হোগলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আকাশ মাতুব্বর স্থানীয় আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার সাব-ইন্সপেক্টর তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানে আকাশকে আটক করে তার দেহ তল্লাশি করলে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রাজৈর উপজেলায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের কবলে পড়ে বিপথে যাচ্ছে, যা সামাজিকভাবে মারাত্মক প্রভাব ফেলছে।
স্থানীয়রা দ্রুত ও কঠোর মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন, যাতে করে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category