শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে যুবক সংকটাপন্ন, নেওয়া হলো ঢামেকে

রাজৈরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১০ আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৭ Time View

মো: সোহেল শিকদার, স্টাফ রিপোর্টার,মাদারীপুর।

মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বাজিতপুর, শংকরদী, হোসেনপুর, সাতবাড়িয়া ও দুর্গাবর্দীসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলা রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিস্তারিত পরিচয় নিম্নরূপ—
(১) মুন্না মৃধা (২২), পিতা- শাজাহান মৃধা, গ্রাম- কোদালিয়া, বাজিতপুর, থানা- রাজৈর (নিয়মিত মামলা)
(২) তরিকুল হাওলাদার ওরফে তারিক (২৮), পিতা- সিরাজ হাওলাদার, গ্রাম- রাজেশ্বরদী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর (নিয়মিত মামলা)
(৩) হাবিব খালাসী (২১), পিতা- আজিজুল খালাসী, গ্রাম- উত্তর হোসেনপুর, থানা- রাজৈর (জিআর পরোয়ানা)
(৪) রানা শেখ (২১), পিতা- আঃ রব শেখ, গ্রাম- উত্তর হোসেনপুর, থানা- রাজৈর (জিআর পরোয়ানা)
(৫) রাতুল মিয়া (২৪), পিতা- মিন্টু মিয়া, গ্রাম- শংকরদী, থানা- রাজৈর (জিআর পরোয়ানা)
(৬) গিয়াস উদ্দিন (৫০), পিতা- মৃত নুর ইসলাম, গ্রাম- দুর্গাবর্দী, থানা- রাজৈর (জিআর পরোয়ানা)
(৭) রাজা ফকির (৩০), পিতা- আজিজুল ফকির, গ্রাম- সাতবাড়িয়া, থানা- রাজৈর (সিআর পরোয়ানা)
(৮) সেন্টু মাতুব্বর (৪০), পিতা- মোসলেম মাতুব্বর, গ্রাম- বাসুদেবপুর, থানা- রাজৈর (১ বছরের সিআর সাজা পরোয়ানা)
(৯) সাইফুল ইসলাম ইমন (২৮), পিতা- ফজেল বেপারী, গ্রাম- চরপুটিয়া, থানা- মাদারীপুর সদর (মোবাইল কোর্টে ৩ মাসের সাজা)
(১০) আবু রায়হান (১৯), পিতা- ইসলাম খা, গ্রাম- হাজী সাবের আলী বেপারীকান্দি, থানা- শিবচর (মোবাইল কোর্টে ২০ দিনের সাজা)
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category