শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চারঘাটে এসিল্যান্ডের অভিযানে ৪২০ লিটার অক্টেন জব্দ, ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৫০ Time View

 

মোঃ রাজু, জেলা প্রতিনিধি: (রাজশাহী)

রাজশাহীর চারঘাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ৪২০ লিটার অক্টেন জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, গতকাল ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে চারঘাট উপজেলার ভায়া লক্ষীপুর ইউনিয়নের পান্নাপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির ভেতরে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে সংরক্ষিত প্রায় ৪২০ (চারশত বিশ) লিটার অক্টেন উদ্ধার করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

অভিযান শেষে জব্দকৃত অক্টেন স্থানীয় একটি মিনি পাম্পে নিয়ে সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল চালক ও স্থানীয় কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়, যেখানে প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৪ লিটার করে তেল ক্রয়ের সুযোগ পান। বিক্রয়লব্ধ মোট ৫১,৮৪০ (একান্ন হাজার আটশত চল্লিশ) টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও বেশি দামে তেল বিক্রি বা অবৈধ মজুদের তথ্য থাকলে উপযুক্ত প্রমাণসহ প্রশাসনকে জানানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category