
মেহেদী হাসান সোহেল
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদ ও আন্তর্জাতিক গীতা শিক্ষা অনুশীলন সংঘের যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ বরণ ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি অনুষ্ঠিত হয় মাদারীপুরের পাঠকান্দি প্রণব মঠ প্রাঙ্গণে।
“গীতার আলোয় আলোকিত মাদারীপুর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া।
অনুষ্ঠানের সূচনা পর্বে প্রধান অতিথি জাহান্দার আলী মিয়া এবং প্রণব মঠের অধ্যক্ষ সত্যপ্রিয়ানন্দ জীবন মহারাজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শ্রী হরিপদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রীমদ্ভগবদ্গীতা অনুশীলন সংঘ, মাদারীপুরের উপদেষ্টা শ্রী সুনীল কুমার হালদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রবীর সাহা, হরিসাধন দত্ত ও শ্যামল চক্রবর্তী, সদস্য সচিব বিমল দেবনাথ (গেদু), বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদের সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস ও সুনীল পুইস্তা, শিক্ষা বিষয়ক সম্পাদক শচীন গাঙ্গুলী, ডাসার উপজেলা কমিটির সভাপতি নৃপেন বৈদ্য, দুলাল মণ্ডল, মিন্টু বৈষ্ণবসহ গীতা সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত গীতাপাঠ প্রতিযোগিতায় প্রায় ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শ্রী সঞ্জয় চ্যাটার্জী, শ্রী স্বপন কুমার বিশ্বাস ও শ্রী সুশান্ত।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply