সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরে গীতাপাঠ প্রতিযোগিতা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

মেহেদী হাসান সোহেল

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে মোট ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার একটি দল উপজেলার পূর্ব স্বরমঙ্গল এলাকায় অভিযান চালায়। এ সময় ‘এনামুল ফ্লাশ অ্যান্ড আনলক পয়েন্ট’ নামে একটি মোবাইল সার্ভিসিং দোকানের সামনে থেকে মো. এনামুল মীনা (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের সময় তার সহযোগী মো. তুরান (২৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০০ পিস ইয়াবা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই ইয়াবা জব্দ করা হয়। ফলে এ অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়। আটক এনামুল মীনার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পশ্চিম লখন্ডা এলাকায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই দিন রাতে রাজৈর পৌরসভার সানেরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে বেজের কান্দি গ্রামের ইদ্রিস শেখের ছেলে রুবেল শেখকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে শুক্রবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ বলেন, মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category