শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪০ Time View

 

সোহেল শিকদার স্টাফ রিপোর্টার।

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থসহ কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ডাকাতরা এক প্রত্যক্ষদর্শীকে হাত-পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে।
শনিবার ভোররাতে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশধারী একদল ডাকাত প্রথমে নিউ প্রিয়াংকা জুয়েলার্স নামের একটি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ সময় বাজারে নাইট শিফটে কাজ করছিলেন রাজমিস্ত্রি মিলন মোল্লা। ঘটনাটি দেখে ফেলায় ডাকাতরা তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখে।
এরপর একই কৌশলে পাশের আরও ৫টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে ঢুকে আলমারি ও ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো— শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স, নিউ নারায়ণ জুয়েলার্স, ভাগ্যশ্রী জুয়েলার্স, নিউ প্রিয়াংকা জুয়েলার্স, নিউ কণিকা জুয়েলার্স, মা লক্ষ্মী জুয়েলার্স এবং জিয়া স্টোর।
ভাগ্যশ্রী জুয়েলার্সের মালিক সেন্টু মাল বলেন, “আমার দোকানে ৩০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রূপা এবং প্রায় এক লাখ টাকা ছিল। সবকিছু ডাকাতরা নিয়ে গেছে। আমি এখন সর্বস্বান্ত।”
অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও একই ধরনের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category