বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ Time View

বাতেনুজ্জামান জুয়েল

ত্রয়োদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হয়েছেন হেলেন জেরিন খান।
আজ ২০ এপ্রিল ২০২৬, সোমবার দুপুরে বিএনপি দলীয় মহিলা সংরক্ষিত আসনের এমপিদের নাম ঘোষণা করা হয়। এ খবর প্রকাশের পর থেকেই মাদারীপুর জেলাজুড়ে শুরু হয়েছে আনন্দের জোয়ার। সৎ, নির্ভীক, জনবান্ধব ও ত্যাগী নেতৃত্ব হিসেবে পরিচিত হেলেন জেরিন খানকে এমপি হিসেবে দেখতে পাওয়া ছিল তাঁর সমর্থক ও তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা।
দলীয় সিদ্ধান্তে তাঁকে মনোনীত করায় অনেকেই মনে করছেন, তৃণমূলের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এ খবরে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে বিগত জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হেলেন জেরিন খান। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের উৎসাহিত করেন বলে জানা যায়।
দলীয় নেতাকর্মীদের মতে, তাঁর এই রাজনৈতিক ধৈর্য, আনুগত্য ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে মহিলা সংরক্ষিত আসনে এমপি করা হয়েছে।
এখন মাদারীপুরবাসীর প্রত্যাশা, তিনি একজন জনবান্ধব ও কর্মীবান্ধব সংসদ সদস্য হিসেবে নিজেকে আরও কার্যকরভাবে উপস্থাপন করবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category