বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

বাংলাদেশ জাতীয়তাবাদী থ্রি হুইলার যান শ্রমিকদল রাজৈর পৌরসভা কমিটির প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০৬ Time View

মেহেদী হাসান সোহেল, স্টাফ রিপোর্টার

রাজৈর পৌরসভায় সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং তৃণমূল পর্যায়ে শ্রমিকদলের কার্যক্রম বেগবান করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে সংগঠনকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার জোরালো আহ্বান জানানো হয়।
মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিনুল ইসলাম দুখু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কমিটির সদস্য সচিব আবুল হাসান খান।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা আহ্বায়ক রাজু আহমেদ বাবুল, সংগঠনের অন্যতম নেতা রাজু মোল্লা এবং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি লিয়াকত আলী লিমনসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথি শাহিনুল ইসলাম দুখু বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমিক সমাজ। তাদের ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে সংগঠনকে গতিশীল করতে হবে। তিনি নেতাকর্মীদের মাঠে নেমে দেশ ও দলের জন্য নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি আবুল হাসান খান বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আসন্ন ১ মে বিশ্ব শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনের কাঠামো সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category