সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজের মান যাচাইয়ে মাঠে কর্মকর্তারা, ত্রুটি মিললে ব্যবস্থা রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ২৫ লাখ টাকার প্রাইভেটকার পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ Time View

 

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ইয়াকুব আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসহাবে কাহাফ সুন্নী পরিষদ-এর উদ্যোগে বুধবার (২২ এপ্রিল) রাতে বৃহত্তর নাছিমপুর বাজারে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরগাঁও দারুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কবির আহমেদ লতিফি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কামাল হোসেন। পরিচালনা করেন মাওলানা সানোয়ার আলী ও সাধারণ সম্পাদক আলম। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম ক্বারি ও হাফিজ নাঈম আহমেদ। স্বাগত বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান।

সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ক্বারী গিয়াস উদ্দিন, মাওলানা আমিনুর রহমান লতিফি, মোঃ নওশাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বাছিত খান বলেন, মানুষ মরণশীল—এটি এক চিরন্তন সত্য, যা ঈমানদার, বেইমান, কাফির, মুশরিক, মুরতাদ ও নাস্তিক—সকলেই স্বীকার করে। তাই আমাদের প্রত্যেকের উচিত এমন জীবন যাপন করা, যাতে ইন্তিকালের পর মানুষ আমাদের ভালো কাজের জন্য স্মরণ করে।

তিনি আরও বলেন, আসহাবে কাহাফ ইসলামী সুন্নী পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম ইয়াকুব আলী সাহেবের স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত বক্তাদের বক্তব্য থেকে জানা যায়, তিনি একজন আদর্শ সংগঠক, সফল ব্যবসায়ী, পরোপকারী ও খাঁটি সুন্নী মুসলমান ছিলেন।
তিনি বলেন, আমাদেরকেও এমন জীবন গঠন করতে হবে, যাতে ইন্তিকালের পর মানুষ তাদের দোয়ায় আমাদেরকে স্মরণ করে। তিনি আসহাবে কাহাফের সকল সদস্যের নেক হায়াত কামনা করেন এবং আল্লাহ তায়ালা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্য সমাজকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের তাওফিক কামনা করেন।

এছাড়া তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়ারাবাজার উপজেলায় আঞ্জুমানে আল ইছলাহ’র পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন পাওয়ায় সবার নিকট দোয়া কামনা করেন।

বক্তারা মরহুম ইয়াকুব আলীর সততা, সমাজসেবা ও ধর্মীয় মূল্যবোধের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে মরহুম ইয়াকুব আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category