রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুড়িগ্রাম টিটিসি থেকে জাপানে সুযোগ পেলেন ৯–১০ জন প্রশিক্ষণার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫০ Time View

মোঃ আব্দুল আজিজ ইসলাম সাগর

স্টাফ রিপোর্টার, রংপুর

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে জাপানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রায় ৯ থেকে ১০ জন প্রশিক্ষণার্থী। সম্প্রতি রংপুর বিভাগে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে তারা এই সাফল্য অর্জন করেন।

প্রাপ্ত তথ্যমতে, জাপানি ভাষা প্রশিক্ষণপ্রাপ্ত এসব শিক্ষার্থী সরকারি ব্যবস্থাপনায় জাপানে যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কুড়িগ্রাম অধ্যক্ষ জনাব আবু সৈয়দ মোঃ রেজাউল করিম খন্দকার বলেন জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্য করে তুলছেন।
এর ফলে প্রতিবছরই কুড়িগ্রাম টিটিসি থেকে শিক্ষার্থীরা জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন আশা ব্যক্ত করেন ।
বিশ্বস্ত সূত্রে জানা যায় , জাপানে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমেই বাড়ছে এবং বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক কর্মী
নেওয়ার পরিকল্পনা আছে এবং জাপান সরকারের সঙ্গে ইউনুস সরকারের সময় সরকারের সঙ্গে চুক্তি হয় এক লক্ষ জনশক্তি পাঠাবে বাংলাদেশ সরকার

এ ব্যাপারে টিটিসির জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষক মোহাম্মদ মহিজুল বলেন আশা করছেন, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে জাপানে যাওয়ার সুযোগ পাবেন এবং এতে জেলার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category