রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে রাজৈরের গর্ব শেখ রিপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৫৫ Time View

বাতেনুজ্জামান জুয়েল

প্রবাসের মাটিতে নতুন সম্ভাবনার আলো জ্বালিয়ে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মাদারীপুরের কৃতি সন্তান শেখ রিপন। তিনি “Reform Party UK” দলের মনোনয়ন নিয়ে লন্ডনের Barking & Dagenham এলাকার Parsloes Ward থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেখ রিপনের পারিবারিক সূত্রে জানা যায়, তার পিতা মান্নান শেখ ও মাতা রওশান নারা। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামে। শৈশব-কৈশোর কাটানো এই গ্রামের মাটির টান বুকে নিয়েই ২০০৮ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। পরবর্তীতে ২০১০ সালে লন্ডনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে নিজেকে গড়ে তোলেন একজন সম্ভাবনাময় তরুণ হিসেবে।
নির্বাচনী প্রচারণায় শেখ রিপন নিজেকে “স্থানীয় মানুষের কণ্ঠস্বর” হিসেবে তুলে ধরে বলেন, মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেই তিনি কাজ করতে চান। একটি শক্তিশালী, নিরাপদ ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তার এই প্রত্যয় ও অংশগ্রহণ ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নতুন আশার সঞ্চার করেছে।
জানা গেছে, আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন। ইতোমধ্যে তার প্রচারণা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিভিন্ন মহলে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রবাসের মাটিতে থেকেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সচেতন মহল। সংশ্লিষ্টদের মতে, শেখ রিপনের এই অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category