রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মন্ত্রী পরিষদে হেলেন জেরিন খানকে দেখতে চায় মাদারীপুরবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫০৭ Time View

সোহেল সিকদার, মাদারীপুর প্রতিনিধি॥
বিএনপির দুঃসময়ের সাহসী কান্ডারি, রাজপথের লড়াকু সৈনিক এবং সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খান-কে মন্ত্রী পরিষদে দেখতে চায় মাদারীপুরের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিরলস ত্যাগের কারণে বর্তমানে তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
শুক্রবার (৮ মে) বিকেলে মাদারীপুরের শিবচর, রাজৈরের পাইকপাড়া ও টেকেরহাট বন্দরে পৃথক পথসভায় অংশ নেন তিনি। পরে রাজৈর বাসস্ট্যান্ডে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে হেলেন জেরিন খান সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু। ১৯৯১ সালে ইডেন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে জাতীয় ছাত্র রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, সহ-সভাপতি এবং মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
জাতীয় রাজনীতির পাশাপাশি মিডিয়া অঙ্গনেও তার সরব উপস্থিতি প্রশংসিত। বিভিন্ন টেলিভিশন টকশোতে যুক্তিনির্ভর বক্তব্য ও দলীয় আদর্শ সুস্পষ্টভাবে তুলে ধরে নেতাকর্মীদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মাদারীপুরের তৃণমূল নেতাকর্মীদের মতে, দুঃসময়ের পরীক্ষিত, শিক্ষিত ও ত্যাগী এই নেত্রীকে যথাযথ মূল্যায়ন করা এখন সময়ের দাবি। রাজৈর ও শিবচরের নেতাকর্মীরা জানান, হেলেন জেরিন খান সবসময় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তার মতো যোগ্য, সাহসী ও জনবান্ধব নেত্রীকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হলে মাদারীপুরবাসীসহ দেশের নারী সমাজ একজন দক্ষ অভিভাবক পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category