রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

লন্ডনের মাটিতে মাদারীপুরের গর্ব — কাউন্সিলর নির্বাচনে বিজয়ী রিপন শেখ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২১ Time View

বাতেনুজ্জামান জুয়েল

সাত সমুদ্র তেরো নদীর ওপারে, ব্রিটেনের ব্যস্ত নগরী লন্ডনে এবার উচ্চারিত হলো মাদারীপুরের নাম। প্রবাসের আকাশে নতুন এক গৌরবের সূর্য হয়ে উদিত হয়েছেন রাজৈরের কৃতি সন্তান রিপন শেখ। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে বিজয় অর্জন করে তিনি শুধু নিজের নয়, পুরো মাদারীপুরবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
“Reform Party UK” দলের প্রার্থী হিসেবে লন্ডনের Barking & Dagenham এলাকা থেকে নির্বাচনে অংশ নিয়ে এই চমকপ্রদ সাফল্য অর্জন করেন তিনি। বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে আসে আনন্দের ঢেউ। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামের সন্তান রিপন শেখ। তিনি মরহুম মান্নান শেখ ও রওশাননারা বেগমের সন্তান। শৈশবের মাটির গন্ধ বুকে ধারণ করেই তিনি আজ বিদেশের মাটিতে নেতৃত্বের আসনে জায়গা করে নিয়েছেন। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে বইছে উৎসবের আমেজ।
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে ব্যবসা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রিপন শেখ সততা, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে স্থানীয় কমিউনিটিতে গড়ে তুলেছেন এক অনন্য গ্রহণযোগ্যতা। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো আর প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার কারণেই তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।
তার এ বিজয় যেন নতুন করে প্রমাণ করলো— বাংলার সন্তানেরা শুধু স্বপ্ন দেখতেই জানে না, তারা বিশ্বমঞ্চেও নেতৃত্ব দিতে পারে দক্ষতা ও যোগ্যতার সঙ্গে।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় রিপন শেখ বলেন,
“এই বিজয় আমার একার নয়, এটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভালোবাসা ও বিশ্বাসের বিজয়। আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের আস্থা ধরে রাখতে চাই।”
বিদেশের মাটিতে একজন বাংলাদেশির এই গৌরবময় অর্জন এখন মাদারীপুরবাসীর অহংকার, আর নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম — রিপন শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category