মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ আওয়ামী লীগের দুর্নীতিতেই জ্বালানি সংকট: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

মানবতাবাদী সাংবাদিক সাইদুর রহমান স্মরণে আলোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮৮ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ্ এর নাতী এবং ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত এমএনএ, রাজশাহী জেলা গভর্নর জননেতা আতাউর রহমান ও ভাষাসৈনিক মনোয়ারা রহমানের সন্তান রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি মানবতাবাদী সাংবাদিক সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে বঞ্চিতদের কণ্ঠস্বর ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মানবাধিকার কর্মী আইয়ুব আলী তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এবং সুজন রাজশাহীর সভাপতি আহমদ সফিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সভাপতি ও ন্যাপ রাজশাহী জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম।
আলোচনা রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান ট্রাস্টের সদস্য সচিব মাসুদ রানা সরকার, নিউমার্কেট ব্যবসায়ী সমিতি নেতা মাজেদ সওদাগর, ফুবসের সাবেক সভাপতি মেহেদী হাসান তুলিপ, কিশোর কুঁড়ির মেলা সংগঠনের দাদু রজব আলী মন্ডল প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গণি।

এ সময় বক্তারা বলেন, বঞ্চিতদের প্রকৃত একজন অভিভাবক সাহসী কণ্ঠস্বর ছিলেন সাইদুর রহমান। আমৃত্যু তিনি সাংবাদিক পরিবারকে সরকারি ও নিজ তহবিল থেকে অনুদান দেয়া, গুণীজনদের স্মরণ, অসহায় হতদরিদ্র মানুষকে সহায়তা করা সর্বোপরি দিনমজুর থেকে রাজনীতিবিদসহ সকলের কাছে রাজশাহী প্রেসক্লাবকে পরিচিত করা এবং দীর্ঘ ৩০ বছর ধরে প্রেসক্লাবের ব্যানারে রাজশাহী তথা দেশের নিপীড়িত নির্যাতিত মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category