মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ আওয়ামী লীগের দুর্নীতিতেই জ্বালানি সংকট: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্তে ৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১৮ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহিন ১২টি চোরাই মোবাইল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে মোবাইলগুলো উদ্ধার করে ৫৯ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপি’র একটি চৌকষ টহল দল নায়েক সুশীল চাকমার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌণে ১০টায় সীমান্ত পিলার ১৮৭/১০-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহিন অবস্থায় ৩ লক্ষ টাকা মূল্যের ১২টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

উদ্ধারকৃত মোবাইলগুলো যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জমা রাখার বিষযে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category