মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ আওয়ামী লীগের দুর্নীতিতেই জ্বালানি সংকট: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, স্বর্ণকার গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১৭ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর এলাকা থেকে চুরি যাওয়া নকশাবালা, বেঙ্গলবালা ও চুরিবালা উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার ক্রয়ের দায়ে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ফুটবল মাঠ এলাকার ভানুমতি সাহা ও মৃত হরিপদ সাহার ছেলে এবং শাহ জুয়েলার্সের স্বত্ত¡াধিকারী উজ্জল কুমার সাহা (৩৬)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, চলতি বছরের মে মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার অন্তর্গত কাঠিহারপাড়া প্রসাদপুর গ্রামের একটি বাড়ির ভেন্টিলেটর ভেঙ্গে ও জানালার পাল্লা খুলে স্বর্ন ও চাঁদির অলংকার চুরি করে ওই এলাকার পেশাদার চোর আরিফুল ইসলাম ভটা (৩৪) ও সাকিব (২৭)। প্রেক্ষিতে ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের হলে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেকের নেতৃত্বাধীন একটি দল বুধবার দিবাগত গভীর রাত সাড়ে ১০টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারের স্বর্ণের দোকান শাহ জুয়েলার্সে অভিযান পরিচালনা করে মোট ১৫ আনা ওজনের ৪টি নকশাবালা, ২টি বেঙ্গলবালা, ২টি চুরিবালা উদ্ধারসহ উজ্জল কুমারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী উজ্জল কুমার সাহা ভটা ও সাকিবের কাছ থেকে স্বর্ণালংকারগুলো ক্রয়ের কথা স্বীকার করলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে মঙ্গলবার দিবাগত গভীর রাত ১০টা থেকে ২০ মে বুধবার ভোর পৌণে ৫টা পর্যন্ত পেশাদার চোর আরিফুল ইসলাম ভটা ও সাকিব স্বর্ণালংকারগুলো চুরি করে নিয়ে শাহ জুয়েলার্সের মালিক উজ্জল কুমার সাহার কাছে বিক্রয় করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category