মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

 

মেহেদি হাসান সোহেল,​নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব আবুল হাসান খান।
​সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের সুযোগ্য সন্তান আবুল হাসান খান দীর্ঘদিন ধরে সংগঠনটির একজন নিবেদিতপ্রাণ কর্মী ও নেতা হিসেবে ভূমিকা রেখে আসছেন। দলের প্রতি তাঁর ভালোবাসা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদ অর্পণ করা হয়েছে।
​প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নীতি-নির্ধারকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এ. এম. নাজিম উদ্দিন, অন্যতম উপদেষ্টা সাঈদ আল নোমান তুর্য (মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম আসন-১০), অন্যতম উপদেষ্টা মোঃ আবু সুফিয়ান (মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম আসন-০৯), কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহিনুল ইসলাম দুখু এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন।
​এই সিদ্ধান্ত অনুযায়ী, জনাব আবুল হাসান খান আগামী ১৩ অক্টোবর ২০২৬ থেকে ১২ অক্টোবর ২০২৮ পর্যন্ত দুই বছরের জন্য কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন।
​সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, আবুল হাসান খান এই পদে অধিষ্ঠিত হয়ে নতুন উদ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং ব্যাটারী চালিত থ্রি-হুইলার চালক ও শ্রমিকদের ন্যায়সংগত অধিকার আদায়ে অনন্য ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category