মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক জনাব সবুজ বাঘা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

মোঃ সোহেল সিকদার,স্টাফ রিপোর্টার।

শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষানুরাগী জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব সবুজ বাঘা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে গিয়ে তিনি দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন। ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষের মাঝে তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এলাকার সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাটের আধুনিকায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, শিরখাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব খালেকুজ্জামান বাঘার ছেলে জনাব সবুজ বাঘা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই এবার তাঁরা একজন সৎ, যোগ্য ও কর্মঠ মানুষ হিসেবে তাকেই চেয়ারম্যান পদে দেখতে চান।
নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সবুজ বাঘা বলেন, “আমি চেয়ারম্যান হয়ে শাসক হতে চাই না, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এই শিরখাড়া ইউনিয়ন কে একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব এবং সব ধরনের নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।”

দিন-রাত নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ও বাজারে বাজারে গিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন তিনি। তাঁর এই গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। সাধারণ ভোটারদের ধারণা, সুষ্ঠু নির্বাচন হলে সবুজ বাঘা বিপুল ভোটে জয়লাভ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category