মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ আওয়ামী লীগের দুর্নীতিতেই জ্বালানি সংকট: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

 

আব্দুল্লাহ আল মামুন রনিক-পঞ্চগড় প্রতিনিধি:

বেকারত্ব দূরীকরণ এবং টেকসই ব্যবসা পরিচালনায় নতুন উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে পঞ্চগড়ে শুরু হয়েছে মাসব্যাপী প্রশিক্ষণ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ সিসিপ (SICIP) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে যমুনা ব্যাংক পিএলসি।

সোমবার দুপুরে আরডিআরএস বাংলাদেশের হলরুমে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন সিসিপ প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিবিও নূর মোহাম্মদের সভাপতিত্বে সিসিপ প্রোগ্রামের ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের যুগ্মসচিব ময়নুল হাসান, সিসিপ প্রোগ্রামের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, যমুনা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান নাসরুল হাদি মোহাম্মদ নুসরাত, বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডাইরেক্টর মো মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আশা প্রকাশ করেন বলেন, উত্তরাঞ্চলে উদ্যোক্তা উন্নয়নে এই ধরণের সময়োপযোগী প্রশিক্ষণ প্রান্তিক পর্যায়ে নতুন ব্যবসার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category