রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০৪ Time View

 

মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ ১৯ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকায় জনৈক ইদ্রিস আলীর ডাল মিলের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সোহেল কবির (৩২)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের মৃত আব্দুর রাকিবের ছেলে।

পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একজন মাদক কারবারি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে একটি মোটরসাইকেলযোগে পুঠিয়া এলাকায় প্রবেশ করছে।

পরে সকাল ৮টা ৩০ মিনিটে একটি লাল-কালো রঙের ১২৫ সিসি হিরো মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হলে চালক মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়।

তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে হেরোইন পরিবহনে ব্যবহৃত নওয়াবগঞ্জ-হ-১৬-৪৩৭৪ নম্বরের মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত মোঃ সোহেল কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজশাহীর পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category