রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

লোহাগাড়ায় মানবাধিকার কমিশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী।

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক সালাহ উদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ ছালেহ, উপজেলা বিএনপির নেতা আবুল হাশেম, অ্যাডভোকেট নওশেদ আলী, অধ্যাপক ওয়ালি উল্লাহ, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. ডি. জুনায়েদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মামুন উদ্দীন, মাস্টার মুখতারুল আলম, হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম, শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহতকরণ এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category