রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলাউজানে আলোকধারা যুব সংঘের বৃক্ষরোপণ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী।

লোহাগাড়া উপজেলার কলাউজানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সামাজিক ও ক্রীড়া সংগঠন আলোকধারা যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) কলাউজান আধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, কলাউজান ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. খোরশেদুল আলম, উপজেলা বিএনপি নেতা আবদুল কাইয়ুম সিকদার, কলাউজান ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুস সত্তার, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শহিদুল আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সায়েমুল ইসলাম সিয়াম, উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন, আবু হেনা, মো. দিদারুল আলম, মো. মহিউদ্দিন, মো. শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, কলাউজান ইউনিয়নের সাবেক সদস্য শামসুল ইসলাম, সমাজসেবক মাওলানা আবদুস সত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category