রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেন।

ঘন্টাব্যাপি চলা কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, রিপন আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাহিম প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা জানান, বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলমান রয়েছে। কিন্তু অতিরিক্ত ও অঘোষিত লোডশেডিংয়ের কারণে তাদের পড়াশোনা, ব্যবহারিক কাজ এবং পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আর তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা জীবনের স্বার্থে পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিংয়ের নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা এবং বারোঘরিয়া পলিটেকনিক সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বৃদ্ধি করার দাবী জানান শিক্ষার্থীরা। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে করা বিক্ষোভ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category